Header Ads

মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, এর আগে মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। পোস্টটি নজরে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে জটিলতা দেখা দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি জানান, মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দেখে তারা তার খোঁজ শুরু করেন। পরে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মেঘমল্লার বসুর ফেসবুক পোস্টে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিভিন্ন কথা বলা হয়। সেখানে মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা পাওয়ার পর বর্তমানে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

Popup Iframe Example
W

No comments

Powered by Blogger.